Tuesday, 22 July 2014

ল্যাবরেটরী : সুলগ্না-কে হারিয়ে ফেলেছে (২২)


ল্যাবরেটরী : সুলগ্না-কে হারিয়ে ফেলেছে
                   অঙ্কুর কুন্ডু


 এক কোণে পড়ে ফুল-আঁকা স্কার্ফ –
        কোনো দামী সুগন্ধির আশ্চর্য ভালোবাসা
ওর বয়স কমিয়েছে নিশ্চয় !
আমিও তো দীর্ঘ শতাব্দীগুলি এড়িয়েছি
বহু মনীষার অদ্বিতীয় স্বামী-রূপে -
বিক্রিয়ায় কমিয়েছি নিজের এড়িয়ে যাওয়া বছর ৷
        সুলগ্না শেষ কবে স্কুলে এসেছিলো –মনে নেই ,
        স্কার্ফটা সুলগ্নার –মনে আছে ৷

দীর্ঘ ক’দিন বহু অবহেলায় মেঝেতে
ঠান্ডা লাগিয়ে কষ্ট পেয়েছে ,
দীর্ঘ ক’রাত হেলায় বিলিয়েছে স্মৃতি ,
মেলে ধরেছে সেলাই-খোলা সুতো -
        যেন চূর্ণ চুলের ডগা খুঁজেছে আমার ঠোঁট ,
        খুঁজেছে নোনা দেওয়ালের মাঝে সিক্ত কিছু পাতা ৷
        দু’চারটে মাকড়সা স্কার্ফেই মুছে নিয়েছে ঘাম -
        আবার ঐ আট-পা চলছে ছুটে !

শনিবারের পড়ন্ত বিকেলের পরে
আজ প্রথম খুললো ল্যাবরেটরী ,
কিছু ধুলো বেরুলো , কিছু স্মৃতির পাশে দাঁড়ি ,
একজন স্কার্ফটা তুলে দরজার বাইরে -
        যেন কোনো ছোটো পিঁপড়ে চলতে শিখেছে
        অথৈ জলের ঢেউয়ে ৷ চিনি মিশিয়ে
        সুগার বাড়াচ্ছে পিঁপড়ের ঠোঁটে ৷
        ধীরে ধীরে অদৃশ্য স্কার্ফ , অদৃশ্য সুলগ্না !

আমার পর্দা-ঝোলা কঠিন বেলা
জানালার ধারে নেই ,
অগোছালো কিছু টিউব স্পর্শ ধুয়েছে ৷
‘সুলগ্না’ নামের সেই নারী কবে দেওয়াল ছুঁয়ে
পা রেখেছে মেঝের ওপর !
সে তো নির্জন শীতের ভোরে
একা ও ‘আমি’ –পাশে ধোঁয়া নিয়ে
মাটি চেয়েছে !



Thursday, 17 July 2014

অধরা (২১)


অঙ্কুর কুন্ডু

অধরা

তমসা বন্দী মাধুরী

ভিখারীর নদীর মত সাম্রাজ্যে

ওজস্বী গর্ভে ভীত তুলাদন্ডের চাপে

বিবশ হয়ে ঘষতে থাকা উথ্থিত লম্ফমান

বাঘা  বাঘা  কথার  লুটিয়ে  পড়া   কাঠগড়ায়

ক্লেদ  ঝরিয়েছিল  বহু  কুঠরির  ধোঁয়াবৃত  ঠান্ডা  ঘর

  ভগ্নাংশের   সাথে   লেপে   থাকা   দগদগে   দাগের  যোগে

   কাকের   গুঁতো   বন্ধ   করেছিল   মোষের   লাফিয়ে   লাফিয়ে  খাওয়া




পেট যেন হয় সেলাই-বিহীন (২০)


পেট যেন হয় সেলাই-বিহীন
           অঙ্কুর কুন্ডু

            
            ক                  
                   খ
   গ
        ঘ
           অঙ্ক শিখেছি , সংখ্যা ভুলে !
           ১
                  ২
    ৩
        ৪
           ভাষা বলেছি , বর্ণ গুলে !
           বাংলা-ইংরেজি-হিন্দী লকারে রেখে
           পি.এইচ্.ডি-র খোঁজে নতুন ল্যাঙ্গুয়েজেস্
           ৩৮ ২৬ ৩৮ – বডি ল্যাঙ্গুয়েজ্
           চিঠির মুখে জুতো মেরে এস্.এম্.এস্ ল্যাঙ্গুয়েজ !
           মধ্যমা দাঁড়িয়ে
           বৃদ্ধাঙ্গুষ্ঠি স্পট আইডেন্টিফিকেশনে ব্যস্ত
           শরীর সব সন্ত্রস্ত
           অনিচ্ছা সত্ত্বেও যদি জন্ম দেয়
           ক
                   খ
   গ
        ঘ
           অঙ্ক শিখেছি , সংখ্যা ভুলে !
           ১
                  ২
   ৩
         ৪
           ভাষা বলেছি , বর্ণ গুলে !